ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে বিপুল সম্পদের পাহাড়: মিলল দেড় হাজার বিলাসবহুল সামগ্রী

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলাসবহুল সামগ্রী জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের নির্দেশে দুই দিনব্যাপী চালানো এই ইনভেন্টরি কার্যক্রমে প্রায় দেড় হাজারেরও বেশি দামি পণ্য পাওয়া গেছে।

দুদকের বিশেষ টিমের তথ্যমতে, জব্দকৃত মালামালের তালিকায় রয়েছে ৩০০টির বেশি কোট, ৫৩২টি টাই, এবং রোলেক্সসহ নামী ব্র্যান্ডের বেশ কিছু ঘড়ি। এছাড়া ফ্ল্যাটে মুক্তার গহনা, ঝাড়বাতি, দামী আসবাবপত্র এবং শরীরচর্চার সরঞ্জাম পাওয়া গেছে। উদ্ধার হওয়া রোলেক্স ঘড়িগুলোর একেকটির বাজারমূল্য প্রায় ১৪ থেকে ১৭ হাজার মার্কিন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাইফুজ্জামানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করে দুদক। এই প্রক্রিয়ায় তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে দুদকের একটি উচ্চপর্যায়ের টিম এই অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশিয়ায় অনলাইন প্রতারণার ভয়াবহ বিস্তার: এক বছরে ক্ষতি ১১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে বিপুল সম্পদের পাহাড়: মিলল দেড় হাজার বিলাসবহুল সামগ্রী

আপডেট সময় : ১০:০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬