ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

পারিবারিক টানাপোড়েন আর হাসির গল্প নিয়ে বৈশাখী টিভিতে ‘গৃহযুদ্ধ’

গতকাল থেকে বৈশাখী টেলিভিশনে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘গৃহযুদ্ধ’। মহিন খানের রচনা ও পরিচালনায় নির্মিত এই নাটকটি সপ্তাহের প্রতি শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে।

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, চিত্রলেখা গুহ, আরফান আহমেদ, শেলী আহসান, রকি খান, ফাতেমা-তুজ-জোহরা, সাব্বির অর্ণব, হায়দার আলী, জুলফিকার চঞ্চল, সীমান্ত আহমেদ, হানিফ পালোয়ান, জ্যোতি ইসলাম, অনন্যা ইসলাম, সুমাইয়া অর্পা, হিরা মনি এবং রিমু রোজা খন্দকারসহ আরও অনেকে।

‘গৃহযুদ্ধ’ নাটকের গল্প আবর্তিত হয়েছে বাশার সাহেব নামের একজন সফল ব্যবসায়ীকে ঘিরে। ঢাকা শহরে তার গাড়ি-বাড়ি ও প্রাচুর্যের অভাব না থাকলেও, এসবই তার শ্বশুরের কাছ থেকে পাওয়া। ফলে ঘরজামাই হিসেবে তিনি তার স্ত্রী জুলেখাকে ভয় পেয়ে চলেন। জুলেখা স্বামীকে কড়া নজরে রাখেন এবং বাশার সাহেব কোনো মেয়ের দিকে তাকালেই ঘরে তুমুল ঝগড়া বেঁধে যায়।

এই পরিস্থিতিতে হঠাৎ করেই গ্রাম থেকে তাদের বাসায় এসে হাজির হয় কুদ্দুস, তার মা জামেলা এবং বোন রাবেয়া। কুদ্দুস নিজেকে বাশার সাহেবের ছেলে এবং তার মা জামেলা নিজেকে বাশার সাহেবের স্ত্রী হিসেবে দাবি করে। তারা সাফ জানিয়ে দেয় যে, বাশার সাহেবের সম্পত্তির ভাগ নিতেই তারা ঢাকায় এসেছে। এরপরই বাশার সাহেবের বাড়িতে শুরু হয় লঙ্কাকাণ্ড। এমন ঝগড়াঝাটি ও হাস্যরসের মধ্য দিয়েই এগিয়ে যাবে ‘গৃহযুদ্ধ’র গল্প।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন দ’র জয়ী ১১তম ফুটবলার রদ্রি

পারিবারিক টানাপোড়েন আর হাসির গল্প নিয়ে বৈশাখী টিভিতে ‘গৃহযুদ্ধ’

আপডেট সময় : ০৭:৪৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬