ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

হুমায়ূন আহমেদকে উৎসর্গ করে এসআই টুটুলের নতুন গান ‘মন’

বিংশ শতাব্দীর প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে তাকে বিশেষভাবে স্মরণ করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এসআই টুটুল। প্রিয় লেখক ও পিতৃতুল্য ব্যক্তিত্বকে উৎসর্গ করে তিনি প্রকাশ করেছেন নতুন গান ‘মন’। মিয়া নূরের কথা ও সুরে গানটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।

গানটি প্রসঙ্গে এসআই টুটুল আবেগাপ্লুত হয়ে বলেন, হুমায়ূন আহমেদ স্যার ছিলেন তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তিনি তাকে সন্তানের মতো স্নেহ করতেন। স্যারের সঙ্গে কাটানো অসংখ্য স্মৃতিচারণ করতে গিয়ে টুটুল বলেন, তার সান্নিধ্য ও ভালোবাসা ছিল অমূল্য। স্যারের চলে যাওয়া তার জীবনে এক বিশাল শূন্যতা তৈরি করেছে।

স্মৃতিচারণের পাশাপাশি জীবনের গভীর উপলব্ধির কথা জানান এই শিল্পী। তিনি বলেন, মানুষের জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী এবং মৃত্যুর পর কজন তাকে মনে রাখবে তা নিয়ে তিনি চিন্তিত। গুণী এই মানুষের স্মরণে গাওয়া গানটি টুটুল তাদের উৎসর্গ করেছেন, যাদের জীবনে এমন প্রিয় কোনো মানুষ রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে নতুন রাজনৈতিক চাপানউতোর: নিট বিতর্ক ও কৃষকদের আন্দোলনে উত্তপ্ত রাজধানী

হুমায়ূন আহমেদকে উৎসর্গ করে এসআই টুটুলের নতুন গান ‘মন’

আপডেট সময় : ০৮:৫৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬