ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

হুমায়ূন আহমেদকে উৎসর্গ করে এসআই টুটুলের নতুন গান ‘মন’

বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী এসআই টুটুল। ১৯ জুলাই প্রিয় লেখকের প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে টুটুল প্রকাশ করেছেন তাঁর নতুন গান ‘মন’। গানটি লিখেছেন ও সুর করেছেন মিয়া নূর এবং এটি এসআই টুটুলের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।

হুমায়ূন আহমেদের সঙ্গে কাটানো স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এসআই টুটুল। তিনি বলেন, “স্যার আমাকে ছোট বাচ্চার মতো ভালোবাসতেন এবং আগলে রাখতেন। আমার জীবনে তিনি ছিলেন পিতৃতুল্য এক বটবৃক্ষ। তাঁর সঙ্গে অজস্র স্মৃতি যা বলে শেষ করা সম্ভব নয়। স্যারের সেই মায়াভরা শাসন আর ভালোবাসা আজও আমি ভীষণভাবে মিস করি। তাঁর চলে যাওয়া আমার জীবনে এক অপূরণীয় ক্ষতি।”

গানটি সম্পর্কে টুটুল আরও জানান, মানুষের জীবনে কিছু মানুষ চিরকাল মনের মণিকোঠায় থেকে যায়। হুমায়ূন আহমেদও তেমনি একজন। শুধু নিজের জন্য নয়, শ্রোতারাও তাঁদের প্রিয় মানুষদের এই গানটি উৎসর্গ করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। উল্লেখ্য, হুমায়ূন আহমেদ একাধারে ঔপন্যাসিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে বাংলা সংস্কৃতিতে এক অবিস্মরণীয় ছাপ রেখে গেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে নতুন রাজনৈতিক চাপানউতোর: নিট বিতর্ক ও কৃষকদের আন্দোলনে উত্তপ্ত রাজধানী

হুমায়ূন আহমেদকে উৎসর্গ করে এসআই টুটুলের নতুন গান ‘মন’

আপডেট সময় : ০৯:১৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬