ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

হরমুজ প্রণালিতে দুই তেল ট্যাঙ্কারে বিস্ফোরণ: ইরান দায়ী করলো যুক্তরাষ্ট্রকে

পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালির দক্ষিণাংশে দুটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের ফলে জাহাজ দুটির যাত্রা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

রোববার দিবাগত রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে আইআরজিসি এই তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসি দাবি করেছে, যুক্তরাষ্ট্রের চাপের মুখে জাহাজ দুটি এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে যাতায়াতের চেষ্টা করছিল, যার ফলস্বরূপ এই দুর্ঘটনা ঘটেছে। একই সঙ্গে বাহিনীটি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালি এখন রাসায়নিক সার কিংবা এক ফোঁটা তেল ও গ্যাস পরিবহনের জন্যও সম্পূর্ণ অনিরাপদ। তারা আরও জানিয়েছে, ওই অঞ্চলে মার্কিন সামরিক অভিযান যতদিন চলবে, ততদিন এই নৌপথ অনিরাপদ থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে নতুন রাজনৈতিক চাপানউতোর: নিট বিতর্ক ও কৃষকদের আন্দোলনে উত্তপ্ত রাজধানী

হরমুজ প্রণালিতে দুই তেল ট্যাঙ্কারে বিস্ফোরণ: ইরান দায়ী করলো যুক্তরাষ্ট্রকে

আপডেট সময় : ০৮:৩১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬