পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর দক্ষিণাংশে দুটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জাহাজ দুটির যাতায়াত বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।
আইআরজিসির তথ্য অনুযায়ী, গত রোববার দিবাগত রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের চাপের মুখে জাহাজ দুটি এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে যাতায়াতের চেষ্টা করছিল।
একই সাথে আইআরজিসি সতর্ক করে বলেছে, রাসায়নিক সার কিংবা এক ফোঁটা তেল ও গ্যাস পরিবহনের জন্যও এই পথ এখন সম্পূর্ণ অনিরাপদ। তারা আরও হুশিয়ারি দিয়ে জানিয়েছে, ওই অঞ্চলে মার্কিন সামরিক অভিযান যতদিন চলবে, ততদিন এই নৌপথ অনিরাপদ থাকবে।
রিপোর্টারের নাম 



















