ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের চাকা পরীক্ষা করতে গিয়ে প্রাণ গেল হেলপারের

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের চাকা পরীক্ষা করার সময় পেছন থেকে আসা অন্য একটি কাভার্ড ভ্যানের চাপায় এক হেলপার নিহত হয়েছেন। গত রোববার ভোরে চৌদ্দগ্রাম বাজারের ইসলামী ব্যাংকের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সোলেমান মিয়া (১৯) নেত্রকোনার বারহাট্টা উপজেলার কান্দাপাড়া গ্রামের ফজলু মিয়ার ছেলে। এই ঘটনায় জয়নাল আবেদীন নামে এক চালক গুরুতর আহত হয়েছেন।

মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ জানায়, ভোররাত ৩টার দিকে একটি কাভার্ড ভ্যান চৌদ্দগ্রাম বাজারের একটি হোটেলে বিরতি নেয়। খাওয়া শেষে যাত্রা শুরুর আগে চালক হেলপার সোলেমান মিয়াকে গাড়ির পেছনের চাকা পরীক্ষা করতে বলেন। সোলেমান যখন চাকা দেখছিলেন, তখন দ্রুতগতির আরেকটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সোলেমান ও চালক জয়নাল গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোলেমান মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত চালক জয়নাল আবেদীনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের চাকা পরীক্ষা করতে গিয়ে প্রাণ গেল হেলপারের

আপডেট সময় : ০১:১৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬