ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে এক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন দুর্ঘটনা: ঝরল ৩ প্রাণ, আহত ৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক ও রেলপথে এক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে প্রকাশ বসু নামে এক যাত্রী নিহত হন। নিহত প্রকাশ চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা। এ ঘটনায় বাসের আরও ছয় যাত্রী গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাস দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই বড় কুমিরা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাসের ধাক্কায় ইমন নামে ২০ বছর বয়সী এক তরুণ প্রাণ হারান। নিহত ইমন পিরোজপুর জেলার মঠবাড়িয়া থেকে সীতাকুণ্ডে এসে ফার্নিচারের কাজ করতেন। এছাড়া সীতাকুণ্ড রেলস্টেশন এলাকায় রেললাইন পার হওয়ার সময় উদয়ন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে জানা গেছে।

হাইওয়ে ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঘন ঘন এসব দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করার প্রক্রিয়া শুরু করেছে। এক ঘণ্টার মধ্যে তিনটি মর্মান্তিক মৃত্যুতে স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মদনপুর-ভুলতা সড়কে বিদ্যুতের খুঁটি রেখেই উন্নয়ন কাজ, দুর্ঘটনার আশঙ্কা

সীতাকুণ্ডে এক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন দুর্ঘটনা: ঝরল ৩ প্রাণ, আহত ৬

আপডেট সময় : ১১:১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬