কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলার ঘটনা ঘটেছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, ইরানের ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে।
এছাড়াও, পৃথক হামলায় একটি বিমান সরঞ্জাম গুদাম এবং মার্কিন এমকিউ-৯ ড্রোন রাখার একটি হ্যাঙ্গারে আঘাত হানা হয়েছে, যার ফলে বেশ কয়েকটি বিমানে আগুন ধরে যায়। অন্যদিকে, ইরানের পশ্চিমাঞ্চলীয় কারমানশাহ প্রদেশের এসলামাবাদ-ই ঘার্ব এলাকায় একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান।
মেহর নিউজ সূত্রে জানা যায়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। একটি সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়। এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 

























