ইরান থেকে জর্ডানের দক্ষিণাঞ্চলীয় শহর আকাবার দিকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের মধ্যে তিনটি আকাশেই ধ্বংস করার দাবি করেছে জর্ডান কর্তৃপক্ষ। ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকেও এই ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইসরাইলের সামরিক মুখপাত্র জানিয়েছেন, ইরান থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করার পর দক্ষিণ ইসরাইলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, কারণ কিছু ক্ষেপণাস্ত্র ইসরাইলি ভূখণ্ডেও আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে চারটি ক্ষেপণাস্ত্রের মধ্যে তিনটি ভূপাতিত করেছে। চতুর্থ ক্ষেপণাস্ত্রটি জর্ডানের দক্ষিণাঞ্চলের একটি নির্জন এলাকায় গিয়ে পড়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই পাল্টাপাল্টি হামলার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। জর্ডান সরকার জানিয়েছে, তাদের আকাশসীমার নিরাপত্তা রক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
রিপোর্টারের নাম 






















