ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

‘ফলাফল যাই হোক, এই দল ইতিহাস গড়েছে’: ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

বিশ্বকাপের মহরণ শুরুর প্রাক্কালে সতীর্থ ও সমর্থকদের উদ্দেশে এক আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামার আগে পুরো দলের একটি বিশেষ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি জানিয়েছেন, ফাইনালের ফলাফল যাই হোক না কেন, এই দলটি ফুটবল ইতিহাসে নিজেদের নাম স্থায়ীভাবে খোদাই করে নিয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে স্পেনের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনা দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং নেপথ্যের কারিগরদের এক ফ্রেমে দেখা যায়। মেসি তাঁর বার্তায় উল্লেখ করেন, গত কয়েক বছরের এই পথচলায় কেবল ট্রফি অর্জনই শেষ কথা নয়, বরং একটি পরিবারের মতো একসঙ্গে লড়াই করা এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি।

২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ের পর টানা দ্বিতীয়বারের মতো বিশ্বসেরার মঞ্চে আর্জেন্টিনা। অন্যদিকে, দীর্ঘ সময় পর শিরোপার খুব কাছে পৌঁছেছে স্পেন। মেটলাইফ স্টেডিয়ামে এই লড়াই নিয়ে ফুটবল বিশ্বে চলছে চরম উত্তেজনা। তবে মেসির মতে, এই দলের ঐক্য এবং ত্যাগের মহিমা কোনো ট্রফির চেয়ে কম নয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়েতে বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্রে ফের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘ফলাফল যাই হোক, এই দল ইতিহাস গড়েছে’: ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

আপডেট সময় : ১২:০৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬