ঢাকা ০৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

নাটোরের লালপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই শিশুর রহস্যজনক মৃত্যু, বাবা অসুস্থ হাসপাতালে

নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া নতুনপাড়া গ্রামে একই পরিবারের দুই শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত শিশুরা হলো মরজেম আলীর বড় ছেলে তুহিন (৮) ও ছোট ছেলে তুষার (৪)। এই ঘটনায় শিশুদের বাবা মরজেম আলী গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই পারিবারিক কলহের জেরে শিশুদের মা তুলি বেগম দুই সন্তানকে স্বামীর কাছে রেখে বাবার বাড়িতে চলে যান। এরপর মরজেম আলী তার দুই সন্তানকে নিয়ে বাড়িতেই বসবাস করছিলেন।

বৃহস্পতিবার রাতে বড় ছেলে তুহিন চিড়া ও কলা খেয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে, মরজেম আলী ছোট ছেলে তুষারকে নিয়ে ভাত খেয়ে ঘুমান। রাত আনুমানিক ৩টার দিকে তুহিন হঠাৎ বমি করতে শুরু করলে তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন সকালে তাকে চকসেরপাড়া কবরস্থানে দাফন করা হয়।

বড় ছেলের দাফনের শোক কাটতে না কাটতেই একই দিন দুপুরে ছোট ছেলে তুষারও একই উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

দুই সন্তানের এমন আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে শিশুদের বাবা মরজেম আলী অসুস্থ হয়ে পড়েন। তাকেও প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, এই ঘটনায় নিহত দুই শিশুর মা তুলি বেগম শনিবার লালপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। নিহত শিশুদের নানা হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, তার দুই নাতি তুহিন ও তুষারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত শিশু তুষারের লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। একই পরিবারের দুই শিশুর রহস্যজনক মৃত্যু এবং পিতার অসুস্থতার ঘটনায় এলাকায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিভ্রাট: ভোগান্তিতে ব্যবহারকারীরা

নাটোরের লালপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই শিশুর রহস্যজনক মৃত্যু, বাবা অসুস্থ হাসপাতালে

আপডেট সময় : ০৯:৪৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬