ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

নড়াইলে পাওনা টাকা চাওয়ায় রাজমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামে এক রাজমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমড়ডাঙ্গা গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত আলিনুর ওই গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাজিব শেখের কাছে ১২ হাজার টাকা পাওনা ছিল আলিনুরের। সেই টাকা চাইতে গেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাজিব উত্তেজিত হয়ে পকেট থেকে ছুরি বের করে আলিনুরের পেটে আঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত রাজিব শেখ পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জর্ডানের আকাশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: ৪টির মধ্যে ৩টি ভূপাতিত করার দাবি, ইসরাইলে সতর্কতা

নড়াইলে পাওনা টাকা চাওয়ায় রাজমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় : ১২:০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬