ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

কালকিনিতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ: স্বামী গ্রেপ্তার, পারিবারিক কলহ ও মানসিক ভারসাম্যহীনতার তথ্য

মাদারীপুরের কালকিনি উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকা থেকে অভিযুক্ত সুলতান সরদারকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আউলিয়ারচর ৭ নম্বর ওয়ার্ডে নিজ বসতঘরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হলে সুলতান সরদার ধারালো দা দিয়ে জোবেদা বেগমের গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নি.) রিপন আলী খান এবং কালকিনি থানার এসআই (নি.) বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে নিহত জোবেদা বেগমের লাশ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, পরিবারের সদস্যরা জানিয়েছেন যে অভিযুক্ত সুলতান সরদার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তবে এই বিষয়ে বিস্তারিত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই করা হবে বলে পুলিশ জানিয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরসহ অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ম্যাজিস্ট্রেটের সই-সিল জাল করে বিয়ের হলফনামা: আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

কালকিনিতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ: স্বামী গ্রেপ্তার, পারিবারিক কলহ ও মানসিক ভারসাম্যহীনতার তথ্য

আপডেট সময় : ০৩:১৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬