ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মোহাম্মদ মাহবুবের রহমান শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মাহবুবের রহমান শামীম। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।

রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (জেলা পরিষদ শাখা) জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ ক (১) অনুযায়ী জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ মাহবুবের রহমানকে চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের প্রতিক্রিয়ায় মাহবুবের রহমান শামীম দায়িত্ব দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, জেলা পরিষদের আওতাধীন এলাকায় উন্নয়নের জন্য সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনয়নে প্রার্থী হয়েছিলেন মাহবুবের রহমান শামীম। তবে ওই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ জয়ী হয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে উত্তরা থেকেই হবে প্রথম প্রতিরোধ: নাহিদ ইসলাম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মোহাম্মদ মাহবুবের রহমান শামীম

আপডেট সময় : ০৩:৩৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬