ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

‘জুলাই সনদ’ নিয়ে বিতর্কের অবসান চান মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে অহেতুক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, এই সনদে স্বাক্ষরকারী দলগুলোর মধ্যে স্পষ্ট সমঝোতা রয়েছে যে, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি, সেগুলো নির্বাচনের পর জনগণের রায়ে বিজয়ী দলের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাস্তবায়িত হবে। এই বিষয়টি এড়িয়ে না গিয়ে বরং আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান তিনি।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া জরুরি এবং এটি আলাপ-আলোচনার মাধ্যমেই সম্ভব। এ বিষয়ে গঠিত সংসদীয় কমিটিতে বিরোধী দলকেও যোগ দিয়ে গঠনমূলক আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে উত্তরা থেকেই হবে প্রথম প্রতিরোধ: নাহিদ ইসলাম

‘জুলাই সনদ’ নিয়ে বিতর্কের অবসান চান মির্জা ফখরুল

আপডেট সময় : ০১:১৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬