কুমিল্লার তিতাস উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলার গৌরীপুর-হোমনা সড়কে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কড়িকান্দি ব্রিজের ওপর শেষ হয়। সমাবেশে বক্তারা শহীদ আবু সাঈদের আত্মত্যাগের কথা স্মরণ করে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 

























