জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’র হাস্যরস ও তারকাদের স্বতঃস্ফূর্ততা নিয়ে দর্শকদের দীর্ঘদিনের কৌতূহল ছিল। সম্প্রতি অনুষ্ঠানের অন্যতম প্রধান অভিনেতা কিকু শার্দা এই রহস্যের জট খুলেছেন। তিনি জানিয়েছেন, শো-এর প্রায় ৭০ শতাংশ বিষয়বস্তু আগে থেকেই স্ক্রিপ্ট অনুযায়ী সাজানো থাকে। বাকি ৩০ শতাংশ নির্ভর করে শিল্পীদের তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধি এবং পরিস্থিতির ওপর।
কিকু শার্দা আরও জানান, শো-তে আসা তারকাদের প্রতিক্রিয়া যাতে একদম স্বাভাবিক ও অকৃত্রিম হয়, সেজন্য অনেক পাঞ্চলাইন বা জোকস তাদের কাছ থেকে গোপন রাখা হয়। এর ফলে ক্যামেরার সামনে তারকাদের হাসি বা বিস্ময় থাকে শতভাগ বাস্তব। এছাড়া শো-এর মূল কান্ডারি কপিল শর্মার তাৎক্ষণিক রসবোধের প্রশংসা করে কিকু বলেন, কোনো পরিকল্পনা কাজ না করলে কপিল অত্যন্ত দক্ষ হাতে পরিস্থিতি সামলে নেন এবং দর্শকদের হাসির খোরাক যোগান।
রিপোর্টারের নাম 
























