মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও তাদের আক্রমণ সক্ষমতা ধ্বংস করা এখন ইরানের প্রধান লক্ষ্য বলে জানিয়েছে দেশটির রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি এক বিবৃতিতে স্পষ্ট করেছেন, সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতি ইরান হালকাভাবে দেখছে না। পর্যায়ক্রমিক অভিযানের মাধ্যমে তারা মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করবে।
এদিকে, ইরানের বিভিন্ন শহরে নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের জন্য হুমকি হতে পারে এমন সামরিক সক্ষমতা ধ্বংস করতেই তারা পাল্টা ব্যবস্থা নিচ্ছে। দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।
রিপোর্টারের নাম 






















