ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে রাজপথে যাওয়ার হুঁশিয়ারি গোলাম পরওয়ারের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের রায় উপেক্ষা করে সরকার রাষ্ট্র পরিচালনায় ভুল পথে হাঁটছে। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে সংবিধান সংশোধনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা জনগণের প্রত্যাশার পরিপন্থী। তিনি সতর্ক করে বলেন, জাতীয় সংসদে যদি এই সংকটের সমাধান না হয়, তবে বাধ্য হয়েই রাজপথের আন্দোলনে নামতে হবে। তবে এই পরিস্থিতি দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

বুধবার রাতে খুলনায় আয়োজিত ‘জুলাই অভ্যুত্থানের চেতনা : সাম্প্রতিক বাস্তবতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর সরকার রাষ্ট্রপতির আদেশ ও জুলাই সনদের বাধ্যবাধকতাকে অস্বীকার করছে, যা জাতির সঙ্গে এক ধরনের প্রতারণা। অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে নতুন চমক ‘ট্রিওন্ডা ফাইনাল’ বল

জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে রাজপথে যাওয়ার হুঁশিয়ারি গোলাম পরওয়ারের

আপডেট সময় : ১১:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬