বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন করা হয়েছে। ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেছেন সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ।
সংগঠন সূত্রে জানা গেছে, ডাকসু ভিপি সাদিক কায়েমের স্থলাভিষিক্ত হয়েছেন আসিফ আব্দুল্লাহ। কার্যকরী পরিষদের উপনির্বাচনে সারা দেশের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ১২ জন সদস্য নির্বাচিত হয়েছেন এবং কেন্দ্রীয় সভাপতির পরামর্শক্রমে আরও একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। পুনর্গঠিত কমিটিতে দপ্তর, সাহিত্য, প্রকাশনা, দাওয়াহ, অর্থসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। যথাযথ নিয়ম ও সংবিধান অনুযায়ী এই নির্বাচন ও পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 





















