ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় সতর্কবার্তা: ফুলহাতা পোশাক পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গু সংক্রমণ থেকে সুরক্ষায় মশারির ব্যবহারের পাশাপাশি ফুলহাতা শার্ট ও লম্বা পোশাক পরার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বেসরকারি হাসপাতালগুলোকে ডেঙ্গু রোগীদের জন্য মোট শয্যার ১০ শতাংশ খালি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সরকারি নির্ধারিত মূল্যে ডেঙ্গু পরীক্ষার বিষয়টি কঠোরভাবে কার্যকর করতে বলা হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে এনএস১ টেস্ট বিনামূল্যে এবং অন্যান্য পরীক্ষা অত্যন্ত স্বল্পমূল্যে করা হচ্ছে। রোগীদের চাপ সামলাতে মোবাইল হাসপাতাল ও প্রয়োজনে সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যজন সম্মাননায় ভূষিত আবুল হায়াত

ডেঙ্গু মোকাবিলায় সতর্কবার্তা: ফুলহাতা পোশাক পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট সময় : ০৮:৪৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬