সিরাজগঞ্জের রায়গঞ্জে গোসল করতে নেমে আরাফাত হোসেন (১৩) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের একটি খালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বন্ধুদের সঙ্গে খালে গোসল করতে নামলে একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায় আরাফাত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রায়গঞ্জ থানার পুলিশ জানায়, এটি একটি দুর্ঘটনা। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টারের নাম 























