রাঙামাটির বরকল উপজেলার ভুষণছড়া, কলাবুনিয়া ও ঠেগাসহ বেশ কিছু এলাকায় ভয়াবহ বন্যার পানি কমতে শুরু করলেও জনজীবনে নেমে এসেছে চরম বিপর্যয়। পাহাড়ি ঢলে তিন শতাধিক বসতঘর ও দোকানপাট সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। কাদামাটি আর ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকাগুলোতে এখন কেবলই দীর্ঘশ্বাস। অনেক ব্যবসায়ী ও কৃষকের বছরের জমানো পুঁজি ও মালামাল পানির তোড়ে ভেসে গেছে।
ক্ষতিগ্রস্তরা জানান, ঘরবাড়ি মেরামতের পাশাপাশি ফলজ বাগান ও ধানের বীজতলা নষ্ট হওয়ায় তারা নিঃস্ব হয়ে পড়েছেন। সরকারি সহায়তা ছাড়া ঘুরে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ চলছে এবং তালিকা চূড়ান্ত হলে সরকারি নীতিমালা অনুযায়ী পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।
রিপোর্টারের নাম 
























