ঢাকা ০২:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা চুক্তি বাতিল করল ইরান, হরমুজ প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা

যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন সমঝোতা স্মারক (এমওইউ) থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসার ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের অভিযোগ, ওয়াশিংটন বারবার এই চুক্তির শর্ত লঙ্ঘন করছে এবং ইরানের বন্দরগুলোতে নতুন করে নৌ-অবরোধ আরোপের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করে তুলেছে। এ অবস্থায় তেহরান আর এই সমঝোতা মানতে বাধ্য নয় বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে হরমুজ প্রণালির ওপর পূর্ণ সার্বভৌম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে ইরান। তিনি বলেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে ওমান ও ইরানের যৌথ নিয়ন্ত্রণের পরিবর্তে কৌশলগত এই জলপথের পুরো নিয়ন্ত্রণ এখন তেহরানের হাতে থাকা জরুরি। এদিকে, যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরে সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যা অঞ্চলটিতে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ফিরে আত্মসমর্পণের ঘোষণা শেখ হাসিনার: রাজনীতির স্থির পুকুরে নতুন ঢেউ

যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা চুক্তি বাতিল করল ইরান, হরমুজ প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা

আপডেট সময় : ০১:০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬