প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান ও শিক্ষার্থীদের মেধার স্বীকৃতিস্বরূপ আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ বিতরণ করেছেন প্রধানমন্ত্রী। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি এই পদক তুলে দেন। শিশুদের মননশীলতা ও প্রতিভা বিকাশে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীরাসহ শিক্ষাক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা প্রদান করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় সারা দেশের স্কুল পর্যায়ের প্রায় ২ কোটি ১৮ লাখের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। উপজেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন ধাপ পেরিয়ে আসা সেরা শিক্ষার্থীদের পাশাপাশি, ১৫টি ক্যাটাগরিতে ১২ হাজার ৩৮৪ জন ব্যক্তি এবং ৬৫ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের অনন্য অবদানের জন্য পুরস্কৃত করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























