ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস লিমিটেডের একটি ফেব্রিকস গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে সম্পূর্ণ নির্বাপণের কাজ এখনো চলমান রয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৃত্যুকূপে চট্টগ্রাম: পাহাড় কাটা ও খাল ভরাটের বলি হচ্ছে জনজীবন

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

আপডেট সময় : ০২:০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬