কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফয়জুল্লাহপুর গ্রামটি প্রমত্তা পদ্মা নদীর তীব্র ভাঙনের মুখে পড়েছে। প্রবল স্রোতে বসতভিটা, ফসলি জমি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন। অনেক পরিবার পৈতৃক ভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। ভাঙনের ফলে রায়টা বেড়িবাঁধটিও এখন মারাত্মক হুমকির মুখে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলেই ভাঙনের তীব্রতা বেড়েছে।
পানি উন্নয়ন বোর্ড অতীতে কিছু জিও ব্যাগ ফেললেও তীব্র স্রোতের কাছে তা টেকসই হচ্ছে না। স্থানীয়দের দাবি, কার্যকর ও মজবুত প্রতিরক্ষা বাঁধ নির্মাণের মাধ্যমে বসতভিটা ও আবাদি জমি রক্ষা করা হোক। ভুক্তভোগীরা জানান, জনপ্রতিনিধিরা বারবার আশ্বাসের বাণী শুনিয়ে গেলেও বাস্তবে কোনো দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যার ফলে মানবেতর জীবন যাপন করছেন নদীপাড়ের মানুষ।
রিপোর্টারের নাম 























