ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিনের স্বাক্ষরিত এক চিঠিতে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল হক মোহাম্মদের স্থলাভিষিক্ত হিসেবে শরীফ উদ্দীনের নাম ঘোষণা করা হয়। নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে শরীফ উদ্দীন জানান, তিনি খুব দ্রুতই নেসকোর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করবেন এবং নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে কার্যক্রম শুরু করবেন। উল্লেখ্য, তিনি বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং অতীতে রাজশাহী-১ আসন থেকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেলওয়ের বিজ্ঞাপনে একক নিয়ন্ত্রণের আবেদন: আইনি জটিলতার শঙ্কা

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ

আপডেট সময় : ০৯:৪১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬