পূর্বাঞ্চল রেলওয়েতে তীব্র লোকোমোটিভ বা ইঞ্জিন সংকটে যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। রেলওয়ের তথ্য অনুযায়ী, প্রতিদিন স্বাভাবিক ট্রেন পরিচালনার জন্য ১১৯টি ইঞ্জিনের প্রয়োজন হলেও বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র ৭৫ থেকে ৭৬টি। নিয়মিত রক্ষণাবেক্ষণের সুযোগ না থাকায় অবশিষ্ট ইঞ্জিনগুলোও দ্রুত অকেজো হয়ে পড়ছে।
ইঞ্জিন সংকটের কারণে চট্টগ্রাম-সিলেটসহ বেশ কয়েকটি রুটের মেইল ও লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বিশেষ করে চট্টগ্রাম-জামালপুরগামী ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনটির যাত্রা বারবার বাতিল করতে হচ্ছে। রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত নতুন ইঞ্জিন সরবরাহ করা না হলে পূর্বাঞ্চল রেলওয়ের সামগ্রিক পরিবহন ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়বে। মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হলেও এখনো কার্যকর কোনো সমাধান মেলেনি।
রিপোর্টারের নাম 























