ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের ২৬টি সরকারি চেকে জালিয়াতি করে প্রায় ৫১ লাখ টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত তিন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) অতনু বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। বরখাস্তকৃতরা হলেন—সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পার্থ সারথী পাল এবং অফিস সহায়ক ফিরোজ ও নুর ইসলাম।
প্রশাসন সূত্র জানায়, সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় তাদের সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে। তবে বরখাস্তকালীন সময়ে তারা বিধি মোতাবেক নির্ধারিত ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। গত ৭ জুলাই চেক জালিয়াতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে আদালতের পর্যবেক্ষণে মামলাটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তফসিলভুক্ত হওয়ায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 






















