বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের বিগত ১৭ বছরের ন্যায় আগামী দিনেও ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। সোমবার বরিশালে আয়োজিত এক সাংগঠনিক সভায় তিনি বলেন, দলের ভেতরে মতপার্থক্য থাকতে পারে, তবে তা যেন কোনোভাবেই সাংগঠনিক ঐক্যে ফাটল না ধরায়। তিনি সতর্ক করে বলেন, ঐক্যে ফাটল ধরলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে, তাই সবাইকে সজাগ থাকতে হবে।
তারেক রহমান আরও বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর বিএনপি আজ সরকার গঠন করেছে, আর এই সাফল্যের মূল কারিগর হলো তৃণমূলের নেতাকর্মীরা। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলকে সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, হাইব্রিড ও অনুপ্রবেশকারীরা যাতে দলের নেতৃত্বে ঢুকতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দলের শৃঙ্খলা বজায় রেখে তৃণমূলকে শক্তিশালী করার মাধ্যমেই দেশের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
রিপোর্টারের নাম 

























