ঢাকা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

হরমুজ প্রণালিতে মার্কিন শুল্ক আরোপের পরিকল্পনা ‘জলদস্যুতা’: লুলার তোপ

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের মার্কিন পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি এই উদ্যোগকে সরাসরি ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যায়িত করেছেন। সাও পাওলোতে এক বক্তব্যে তিনি বলেন, যারা দীর্ঘকাল ধরে জলদস্যুতার বিরুদ্ধে সোচ্চার ছিল, তারা এখন নিজেরাই এমন পথ বেছে নিতে পারে না।

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটে এমন একতরফা শুল্ক আরোপ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে, আর লুলার এই কড়া মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১ আগস্ট থেকে দেওয়া হবে টাইফয়েডের টিকা, লক্ষ্যমাত্রা ১৫ মাস বয়সী শিশু

হরমুজ প্রণালিতে মার্কিন শুল্ক আরোপের পরিকল্পনা ‘জলদস্যুতা’: লুলার তোপ

আপডেট সময় : ০১:১৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬