যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইরাকের নবনির্বাচিত প্রধানমন্ত্রী আলি আল-জাইদি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন। ক্ষমতা গ্রহণের পর জাইদির প্রথম এই বিদেশ সফরকে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
সফরের মূল আলোচ্যসূচিতে রয়েছে ইরাকের অর্থনৈতিক পুনরুদ্ধার এবং দেশটিতে সক্রিয় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্রীকরণের বিষয়টি। জাইদি তার সরকারকে শক্তিশালী ও সার্বভৌম হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্রীকরণের সময়সীমা বেঁধে দিয়েছেন। মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই মিত্র দেশের মধ্যে ভারসাম্য বজায় রাখা বাগদাদের বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
রিপোর্টারের নাম 























