জর্ডানে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। হামলার পর এক বিবৃতিতে আইআরজিসি জর্ডানের সাধারণ জনগণের প্রতি একটি বিশেষ আহ্বান জানিয়েছে। তারা জর্ডানের নাগরিকদের তাদের দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো গুটিয়ে নেওয়ার অনুরোধ করেছে।
বিবৃতিতে আইআরজিসি উল্লেখ করেছে যে, জর্ডানের জনগণের সঙ্গে ইরানের কোনো শত্রুতা নেই এবং তারা জর্ডানবাসীকে শ্রদ্ধা করে। ফিলিস্তিনি জনগণের ওপর চলা নিপীড়নের বিষয়টি জর্ডানের নাগরিকরা গভীরভাবে অনুধাবন করেন উল্লেখ করে ইরান জানায়, মধ্যপ্রাচ্যে বিদেশি সামরিক উপস্থিতির অবসান ঘটানোই তাদের লক্ষ্য। এই হামলার পর ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রিপোর্টারের নাম 























