বন্যাকবলিত অঞ্চলে বসবাসরত মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির বাংলাদেশ কার্যালয় সাম্প্রতিক এক বার্তায় বন্যার সময় উদ্ভূত ছয়টি প্রধান স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জনসাধারণকে সচেতন করেছে।
ডব্লিউএইচওর ভাষ্যমতে, বন্যার পানিতে চলাচলের সময় ডুবে যাওয়ার আশঙ্কা থাকে। এছাড়া পানিতে ডুবে থাকা বৈদ্যুতিক খুঁটি বা ছেঁড়া তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকিও অনেক বেশি। এ সময় পানিবাহিত রোগ থেকে বাঁচতে দূষিত পানি ও খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, বন্যার জমে থাকা পানিতে মশার বংশবিস্তার বেড়ে যাওয়ায় ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের বিস্তার ঘটার আশঙ্কা রয়েছে। একই সাথে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সংস্থাটি।
রিপোর্টারের নাম 























