গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত স্বামীর হাতে নির্মমভাবে খুন হয়েছেন স্ত্রী নাসিমা আক্তার। নেশার টাকার জন্য স্ত্রী টাকা দিতে অস্বীকার করায় সন্তানের সামনেই তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে র্যাব-১ অভিযুক্ত স্বামী ছায়েদুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
র্যাব জানায়, পোশাকশ্রমিক নাসিমা বেতন পাওয়ার পর তার কাছে টাকা দাবি করেন স্বামী ছায়েদুল। টাকা দিতে অস্বীকার করায় কথা কাটাকাটির এক পর্যায়ে ছায়েদুল তাকে ছুরিকাঘাত করেন। এ সময় তাদের দুই শিশু সন্তান ঘরের ভেতর উপস্থিত ছিল। গ্রেপ্তার ছায়েদুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনানুগ পদক্ষেপের জন্য শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























