ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

কুতুবদিয়ার সাগরে ট্রলারডুবি: নিখোঁজ পাঁচ জেলে, উদ্ধার সাত

কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে সাগরে মাছ ধরার ট্রলারডুবে পাঁচজন জেলে নিখোঁজ রয়েছেন। সোমবার ভোরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলারে থাকা অপর সাতজন জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ জেলেদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।

কুতুবদিয়া মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বড়ঘোপ দক্ষিণ অমজাখালীর বাসিন্দা নুরুল আবছারের মালিকানাধীন ‘এফবি ফকিরা মসজিদ’ নামের একটি ট্রলার ১২ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে গিয়েছিল। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ করে ট্রলারটি সাগরে ডুবে যায়।

নিখোঁজ জেলেরা হলেন— মো. সাগর (১৮), মো. করিম (২২), আইয়ুব মনির (২০), কামাল (৪৫) এবং পেকুয়া উপজেলার মগনামা এলাকার আরেকজন অজ্ঞাতনামা জেলে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফারুক আহমেদ জানিয়েছেন, সাগরে ট্রলারডুবির এই ঘটনায় জেলে নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। নিখোঁজদের দ্রুত উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক তহবিল আইন লঙ্ঘন: দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে আরও ২ বছরের কারাদণ্ড

কুতুবদিয়ার সাগরে ট্রলারডুবি: নিখোঁজ পাঁচ জেলে, উদ্ধার সাত

আপডেট সময় : ০৭:১৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬