ঢাকা ০৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

পেট্রোবাংলা যুব সমিতির আন্তঃকোম্পানি ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন পশ্চিমাঞ্চল গ্যাস

পেট্রোবাংলার আওতাধীন বিভিন্ন কোম্পানির তরুণ কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্য ও পেশাগত বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত হলো প্রথম আন্তঃকোম্পানি ফ্রেন্ডলি ফুটসাল টুর্নামেন্ট। পেট্রো কোম্পানি যুব সমিতি (পিসিওয়াইএ) কর্তৃক আয়োজিত এই উৎসবমুখর টুর্নামেন্টটি গত শনিবার ঢাকার বুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে সফলভাবে সম্পন্ন হয়েছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে, যেমন চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লা, সিরাজগঞ্জসহ মোট ১০টি কোম্পানি বৈরী আবহাওয়া উপেক্ষা করে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, আর রানারআপ হয় রাষ্ট্রায়ত্ত একমাত্র গ্যাস সঞ্চালন কোম্পানি গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড।

দিনব্যাপী এই আয়োজনে গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌ. মো. হেলাল উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন আইইবির সম্মানী সহ-সাধারণ সম্পাদক (এডমিন এন্ড ফিন্যান্স) প্রকৌ. মুহাম্মদ আহসানুল রাসেল। পিসিওয়াইএ-এর সভাপতি প্রকৌ. মীর মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে পেট্রোবাংলার ১৩টি কোম্পানির অফিসার্স অ্যাসোসিয়েশন, ইয়ুথ অ্যাসোসিয়েশন ও ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপ দলসহ ব্যক্তিগত পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, এমন উদ্যোগ তরুণ কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করবে। টুর্নামেন্ট সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পিসিওয়াইএ-এর সাধারণ সম্পাদক প্রকৌ. মো. রাফিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌ. মো. জাহিন আমীর খান, সাংগঠনিক সম্পাদক প্রকৌ. মোহাম্মদ জাকিরুল ইসলাম, দপ্তর সম্পাদক জনাব মো. আব্দুর রাজ্জাক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব আব্দুল্লাহ তারেক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর প্রশংসা প্রধানমন্ত্রীর

পেট্রোবাংলা যুব সমিতির আন্তঃকোম্পানি ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন পশ্চিমাঞ্চল গ্যাস

আপডেট সময় : ০২:৪৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬