ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের তৈরি ‘লুকাস’ নামক একটি আত্মঘাতী ড্রোনকে নির্ভুল নিশানায় আঘাত করে ধ্বংস করেছে ইরানি প্রতিরক্ষা বাহিনী।
সেনাবাহিনীর বিবৃতির বরাতে জানা গেছে, দক্ষিণ-পূর্ব ইরানের বিমান প্রতিরক্ষা ইউনিট হাজিয়াবাদের নিকটবর্তী বন্দর আব্বাস কাউন্টির আকাশে ড্রোনটি শনাক্ত করার পরপরই তা প্রতিহত করে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ড্রোন ধ্বংসের খবরটি সামনে এলো।
উল্লেখ্য যে, সম্প্রতি ইরানের বিভিন্ন সামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার প্রেক্ষিতে পাল্টা ব্যবস্থা হিসেবে তেহরানও বাহরাইন, কুয়েত ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে।
রিপোর্টারের নাম 






















