ঢাকা ০২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি ইরানের আইআরজিসি’র

কুয়েতে মোতায়েন করা মার্কিন বাহিনীর ‘হিমার্স’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যন্ত্র (লঞ্চার) ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সোমবার সকালে পরিচালিত এক প্রতিশোধমূলক অভিযানের চতুর্থ ধাপে এই হামলা চালানো হয়েছে বলে আইআরজিসি’র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, কুয়েতে অবস্থিত একটি মার্কিন ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে এই সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। আইআরজিসি দাবি করেছে, তাদের এই সফল অভিযানে দুটি হিমার্স লঞ্চার এবং একটি ক্ষেপণাস্ত্র ভর্তি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যা পরবর্তীতে পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

ইরানি বাহিনীর দাবি অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যন্ত্রগুলো ইরানের অভ্যন্তরে হামলার জন্য প্রস্তুত রাখা হয়েছিল। তবে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বা কুয়েত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজা যুদ্ধের প্রভাবে ইসরায়েলে মাদকাসক্তি উদ্বেগজনক হারে বৃদ্ধি

কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি ইরানের আইআরজিসি’র

আপডেট সময় : ১২:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬