ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

দিল্লিতে ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাইয়ের প্রভাবে বিমান চলাচল ব্যাহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

উত্তর ইথিওপিয়ার আফার অঞ্চলের হাইলি গুব্বি আগ্নেয়গিরিতে প্রায় ১২ হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো অগ্ন্যুৎপাত হয়েছে। এতে ছাই ১০০–১২০ কিমি/ঘণ্টা বেগে ছড়িয়ে ভারতের বিভিন্ন এলাকায়, বিশেষ করে দিল্লিতে পৌঁছেছে, যার কারণে বিমান চলাচলে সমস্যা দেখা দিয়েছে।

রোববার সকালে অগ্ন্যুৎপাত শুরু হলেও রাতের মধ্যে ছাই দিল্লি পর্যন্ত পৌঁছায়। এর ফলে বিমান সংস্থাগুলোকে রুট পরিবর্তন এবং ফ্লাইট স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং স্পাইসজেট ইতিমধ্যেই কয়েকটি ফ্লাইট বাতিল করেছে। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে নিউয়ার্ক–দিল্লি, দুবাই–হায়দ্রাবাদ, চেন্নাই–মুম্বাইসহ বিভিন্ন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুট রয়েছে।

বেসামরিক বিমান পরিবহণ অধিদফতর বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে, ছাই-প্রভাবিত এলাকা ও ফ্লাইট স্তর এড়িয়ে চলতে এবং যেকোনো ধোঁয়া বা ইঞ্জিন সমস্যার দ্রুত রিপোর্ট করতে। বিশেষজ্ঞদের মতে, ছাইতে মূলত সালফার ডাই অক্সাইড রয়েছে, যা নেপাল, হিমালয় ও উত্তরপ্রদেশের তরাই অঞ্চলে প্রভাব ফেলতে পারে। কিছু অংশ চীনের দিকে প্রবাহিত হতে পারে।

স্থানীয়রা অগ্ন্যুৎপাতের সময় বিকট শব্দ শুনেছেন, যা শকওয়েভের মতো অনুভূত হয়েছে। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিস্ট প্রোগ্রামের তথ্য অনুযায়ী, হাইলি গুব্বি আগ্নেয়গিরির শেষ অগ্ন্যুৎপাত প্রায় ১২ হাজার বছর আগে ঘটেছিল।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বৈষম্য দূর করার আহ্বান আইনমন্ত্রীর

দিল্লিতে ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাইয়ের প্রভাবে বিমান চলাচল ব্যাহত

আপডেট সময় : ০১:০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫