ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

মুজিববর্ষে শেখ মুজিবের ছবি, মূর্তি ও ডিজিটাল বোর্ড নির্মাণে ৯৮৩ কোটি টাকা ব্যয়

‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, বেদী, সরকারি অফিসগুলোতে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি নির্মাণ এবং জাতীয় পর্যায়ে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরির মতো বিভিন্ন কর্মসূচিতে সরকারের মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় হয়েছে। এই তথ্য জাতীয় সংসদে প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)-এর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই ব্যয়ের খতিয়ান তুলে ধরেন। সংসদ সদস্য তাঁর প্রশ্নে জানতে চেয়েছিলেন, ‘মুজিববর্ষ’ উদযাপনের অংশ হিসেবে প্রতিটি জেলা ও উপজেলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবের ছবি ও বেদী তৈরি, সরকারি অফিসগুলোতে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি নির্মাণ এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সরকারের মোট কত টাকা খরচ হয়েছে এবং এই বিপুল ব্যয়ের বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা।

লিখিত জবাবে অর্থমন্ত্রী জানান, ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো কর্তৃক উল্লেখিত কাজগুলো সম্পন্ন করতে সর্বমোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করা হয়েছে। মন্ত্রী তাঁর জবাবের সঙ্গে এই ব্যয়ের একটি বিস্তারিত বিবরণীও সংসদে পেশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি, একদিনে আক্রান্ত ৯৬৯

মুজিববর্ষে শেখ মুজিবের ছবি, মূর্তি ও ডিজিটাল বোর্ড নির্মাণে ৯৮৩ কোটি টাকা ব্যয়

আপডেট সময় : ০৫:০৮:০২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬