ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

রথযাত্রায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের

আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। বড় ধরনের এই ধর্মীয় জমায়েতকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়েছেন তিনি।

রোববার সকালে ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় কমিশনার জানান, রথযাত্রা ও উল্টো রথযাত্রার রুটগুলোতে সিসিটিভি ক্যামেরা, টহল পুলিশ, গোয়েন্দা দল, সোয়াট এবং বোম্ব ডিসপোজাল টিম মোতায়েন থাকবে। নিরাপত্তার স্বার্থে স্বেচ্ছাসেবকদের নির্দিষ্ট পোশাক পরিধান এবং সন্দেহজনক কোনো কিছু দেখলে তাৎক্ষণিক পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।

সভায় আজান ও নামাজের সময় লাউড স্পিকার ব্যবহার থেকে বিরত থাকা এবং ট্রাফিক নির্দেশনা মেনে চলার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৬ জুলাই শুরু হতে যাওয়া এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ছোট-বড় সব রথযাত্রার জন্য সমান গুরুত্ব দিয়ে পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক বছরে শেখ হাসিনার খাবার খরচ ৩৫ কোটি টাকা, মুজিববর্ষে ব্যয় ৯৮৩ কোটি

রথযাত্রায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের

আপডেট সময় : ০৮:৩৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬