ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল এলাকা থেকে একদিনে উদ্ধার ৩ মৃতদেহ, পরিচয় মেলেনি

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) সংলগ্ন এলাকা থেকে একজন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এলাকা থেকে আরও দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তিনজনই ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রবিবার (১২ জুলাই) সকাল প্রায় সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনন্দ বাজার এলাকা এবং অমর একুশে হলের পাশের ফুটপাত থেকে দুই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর শাহবাগ থানা পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার এসআই মো. মামুন গণমাধ্যমকে জানান, উদ্ধারকৃতরা ভবঘুরে এবং ফুটপাতে বসবাস করতেন।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পেছনের দিক থেকে আরও এক অজ্ঞাত পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয় এবং সকাল ৯টা ৪০ মিনিটের দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহবাগ থানা পুলিশ লাশ দুটি এবং ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ ফারুক অজ্ঞাত পুরুষের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণেই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি, একদিনে আক্রান্ত ৯৬৯

ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল এলাকা থেকে একদিনে উদ্ধার ৩ মৃতদেহ, পরিচয় মেলেনি

আপডেট সময় : ০৫:০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬