ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

দেশের ছয় বিভাগে অতিভারী বৃষ্টির সম্ভাবনা, রাজধানীতেও ভারী বর্ষণ

দেশের ছয় বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও এই বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় কোনো স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ভারী বৃষ্টি এবং ৮৮ মিলিমিটারের বেশি হলে অতিভারী বৃষ্টিপাত হিসেবে গণ্য করা হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় অতিভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে, শনিবার সকাল ৬টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত মাত্র ৩০ ঘণ্টার ব্যবধানে ১৭৯ মিলিমিটার অবিরাম বৃষ্টি হয়েছে। এর মধ্যে আগের ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার এবং শেষ ২৪ ঘণ্টায় ৮২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া, সকাল ৬টা পর্যন্ত সারা দেশের মধ্যে পটুয়াখালীতে সর্বোচ্চ ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অতিবৃষ্টি এবং অপর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থার কারণে শহরের অলিগলি থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। এতে নগরবাসী এবং বাইরে থেকে আসা নাগরিকরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি, একদিনে আক্রান্ত ৯৬৯

দেশের ছয় বিভাগে অতিভারী বৃষ্টির সম্ভাবনা, রাজধানীতেও ভারী বর্ষণ

আপডেট সময় : ০৫:০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬