ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

দেশের জনগণ আর কোনো স্বৈরশাসককে দেখতে চায় না: আমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান মন্তব্য করেছেন যে, দেশের জনগণ আর কোনো স্বৈরশাসককে ক্ষমতায় দেখতে চায় না। তিনি বলেন, ‘৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে নাজির উদ্দিন জেহাদের রক্তের বিনিময়ে এরশাদ সরকারের পতন ঘটেছিল। সেই ধারাবাহিকতায়ই ২০২৪ সালের গণ-আন্দোলনে “খুনি স্বৈরাচার হাসিনা সরকারের” পতন হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর দৈনিক বাংলা মোড়ের ট্রাফিক বক্স সংলগ্ন আইল্যান্ডে অবস্থিত শহীদ জেহাদ স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় আমান উল্লাহ আমান আরও বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে আবারও গণতন্ত্রের পূর্ণ প্রত্যাবর্তন ঘটবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস প্রমুখ।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে মার্কিনদের সমর্থন হ্রাস: ট্রাম্পের জনপ্রিয়তাও তলানিতে

দেশের জনগণ আর কোনো স্বৈরশাসককে দেখতে চায় না: আমান

আপডেট সময় : ১১:৩৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫