ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

ময়মনসিংহে যুবককে হত্যার পর ধর্ষণের নাটক সাজানোর অভিযোগ পরিবারের

ময়মনসিংহ শহরের ছত্রিশবাড়ি কলোনিতে রাজিব আহম্মেদ ওরফে রুবেল হত্যাকাণ্ডের প্রকৃত কারণ আড়াল করতে ‘ধর্ষণের নাটক’ সাজানো হয়েছে বলে দাবি করেছে নিহতের পরিবার। শনিবার ময়মনসিংহ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে রুবেলের বোন হালিমা আক্তার অভিযোগ করেন, পূর্বশত্রুতা ও মাদক কারবার নিয়ে বিরোধের জেরে রুবেলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে ধর্ষণের বানোয়াট গল্প ছড়িয়ে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে নিহতের বাবা আব্দুল হামিদ তার ছেলের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এদিকে পিবিআই জানিয়েছে, বাড়ির মালিকের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ক্ষুব্ধ হয়ে চার ভাই মিলে রুবেলকে হত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক পারুল বেগমসহ তার চার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে আধুনিক প্রশিক্ষণের তাগিদ গণমাধ্যম ব্যক্তিত্বদের

ময়মনসিংহে যুবককে হত্যার পর ধর্ষণের নাটক সাজানোর অভিযোগ পরিবারের

আপডেট সময় : ১০:৪০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬