গাজায় চলমান সামরিক অভিযানের জেরে ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন প্রখ্যাত মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আনা কাসপারিয়ান। তিনি দাবি করেছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর কার্যক্রমের কারণে আন্তর্জাতিক মহলে দেশটি ক্রমাগত জনবিচ্ছিন্ন ও নিন্দিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি ইসরায়েলের এই কর্মকাণ্ডকে ‘শয়তানি আচরণ’ বলে অভিহিত করেন।
আনা কাসপারিয়ান বলেন, বিশ্বের সাধারণ মানুষ গাজায় ইসরায়েলের এই ধ্বংসযজ্ঞ দেখে ক্ষুব্ধ ও মর্মাহত। গাজায় মানবিক সংকট ও বেসামরিক নাগরিকদের মৃত্যু নিয়ে যখন বিশ্বজুড়ে বিতর্ক তুঙ্গে, তখনই এমন কড়া মন্তব্য করলেন এই মার্কিন সাংবাদিক। একদিকে ইসরায়েল আত্মরক্ষার দাবি করলেও, অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গাজায় মানবিক বিপর্যয়ের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আসছে।
রিপোর্টারের নাম 

























