ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

ঢাকায় বসছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬’

দেশের পর্যটন শিল্পকে বিশ্বদরবারে তুলে ধরতে আগামী ৩ সেপ্টেম্বর থেকে রাজধানীতে শুরু হতে যাচ্ছে ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬’। বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া) আয়োজিত তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক মেলাটি অনুষ্ঠিত হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে।

শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, মেলায় বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশের ১৩০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। পর্যটন শিল্পের বিকাশে এবং আন্তর্জাতিক পর্যটকদের বাংলাদেশে আকৃষ্ট করতে এই আয়োজন একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। মেলায় প্রায় ১৫ হাজার দর্শনার্থীর সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

বোটোয়ার সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ জানান, সরকারের নীতিগত সহায়তা ও বেসরকারি বিনিয়োগের ফলে বাংলাদেশের পর্যটন খাত এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ ঐতিহ্যকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে এই ট্রাভেল মার্টের আয়োজন করা হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশি-বিদেশি পর্যটন সংশ্লিষ্টদের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্ট-সেপ্টেম্বরে ভয়াবহ ডেঙ্গুর আশঙ্কা

ঢাকায় বসছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬’

আপডেট সময় : ০৭:১২:২০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬